দুর্নীতিগ্রস্ত ‘খাম্বা’ তারেকের রাজনীতির অন্তর্জাল—পর্ব ১
1 min read

দুর্নীতিগ্রস্ত ‘খাম্বা’ তারেকের রাজনীতির অন্তর্জাল—পর্ব ১

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করে।

দীর্ঘ সাত মাস পার হলেও রাজনৈতিক কালো সন্তান তারেকের ব্যর্থ নেতৃত্ব ও রাজনৈতিক স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি।

সারাদেশে হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং পুলিশের ওপর হামলার মামলা আগের ছয় মাসের তুলনায় বেড়েছে বহুগুণে। কিন্তু আশঙ্কার বিষয়, তাঁর শাসনামলেই সেই ২০০১-২০০৬ সালের পুরনো জঙ্গিবাদ, উগ্রবাদ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে।

কিন্তু কেন?

কে এই আজকের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান?

কী ছিল তাঁর রাজনৈতিক সুদূর অতীতের ঘটনাপ্রবাহ?

প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও রাষ্ট্রীয় অপশাসনের কাঠামোর ভেতরের অন্তর্জাল ছিলেন তারেক রহমান ও তাঁর রাজনৈতিক খোয়াব (হাওয়া) ভবন। যেখান থেকে সারাদেশের মধ্যে জঙ্গিবাদ, দুর্নীতি, টেন্ডার ও নিয়োগ-বাণিজ্য, বিদেশে অর্থ পাচারসহ সারাদেশের রাজনীতি ও ব্যবসার একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। ছিলেন দুর্নীতির বরপুত্র, ছিলেন জঙ্গিবাদের উচ্চ পর্যায়ের একজন নির্দেশদাতা। অর্থ, ক্ষমতা ও নারী—এই তিনের সংমিশ্রণে সেই হাওয়া ভবন ছিল প্রয়াত দুর্নীতিগ্রস্ত রাণী প্রয়াত বেগম খালেদা জিয়ার সরকারের প্যারালাল সরকার।

একটি অঘোষিত ক্ষমতাকেন্দ্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যার নেতৃত্বে ছিলেন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও রাষ্ট্র কার্যত পরিচালিত হয়েছে একটি পারিবারিক ও দলীয় ছায়া-কেন্দ্রের নির্দেশে, যা সাংবিধানিক শাসনব্যবস্থাকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করে।

স্বৈরশাসক জিয়াউর রহমান ভাঙা স্যুটকেস আর জরাজীর্ণ পরিস্থিতিতে পরিবারকে রেখে যাওয়ার গল্প সমগ্র জাতিকে আতঙ্কিত করানো হয়, কিন্তু এই জিয়া পরিবার পুরোটাই ছিল দুর্নীতিগ্রস্ত, অসৎ ও ক্ষমতালিপ্সু। যার ফলশ্রুতিতে খুব অল্প সময়েই বিত্ত-বৈভবের আলো ছড়ায় এ পরিবারটি। এবং প্রয়াত খালেদা ও কালো সন্তান তারেক হয়ে ওঠে রাজনৈতিক ক্ষমতায় যৌনাচারের একটি অংশ; যেখানে জনগণই শেষ কথা নয়।

“১০ ট্রাক অস্ত্র”—চোরাচালানের ঘটনা, নাইকো গ্যাস চুক্তি ও কয়লা খনি কেলেঙ্কারি, ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির স্বীকৃতি আসে আন্তর্জাতিক পরিসরে; যার পেছনে ছিলেন এই তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *